বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ এ ১০:৪০ AM

এক নজরে

কন্টেন্ট: পাতা

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস রাজশাহী সদরের শ্রীরামপুর এলাকায় টেনিস কমপ্লেক্সের পার্শে অবস্থিত। এই অফিসটি আঞ্চলিক হিসাবরক্ষণ অফিস হতে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিসে উন্নীত হয়ে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হয়ে গোড়ে উঠে ২০০২ সালে। রংপুর বিভাগে পৃথক ভাবে ডিসিএ অফিস চালু হওয়ায় বর্তমানে এই অফিসটি রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা প্রশাসনিক কার্যক্রম ছাড়াও রাজশাহী শহরে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ ও পরিশোধ, পেনশন নির্ধারণ ও পরিশোধ এবং সরকারের সরকারি হিসাব এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব সংরক্ষণ করে থাকে। এই অফিসটি একজন ডিসিএ , একজন ডিডিসিএ, ৫ জন এডিসিএ/এএন্ডএও, ৮ জন সুপার, ৫০ জন অডিটর ও ১২ জন জুনিয়র অডিটর দ্বারা সরকারি সেবা প্রদান করে থাকে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন